বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শনিবার সিলেটে বাস ধর্মঘট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

সিলেটে বিএনপির সমাবেশের দিন শনিবার বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। শনিবার সকাল ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ। তিনি দাবি করেন, এ ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ধর্মঘট ডাকা হয়েছে।

জিয়াউল কবির বলেন, সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজন, রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ করা, নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু প্রশাসন কিছুই জানায়নি। তাই বাধ্য হয়ে প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে পরিবহণ মালিকদের একটি সূত্র দাবি করেছে, বিএনপির সমাবেশের দুদিন আগে থেকে ধর্মঘট ডাকতে মালিক ও শ্রমিক নেতাদের ওপর চাপ ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD