বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শরীয়তপুরে ধর্ষণের পর হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় লিজা আক্তার নামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টার দিকে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার সদ্দারকন্দির গ্রামের মৃত সামেদ শেখের ছেলে মো. ফরিদ শেখ (৪০) ও একই এলাকার আবদুর রাজ্জাক শেখের ছেলে মো. জাকির শেখ (৩৫)।

আদালতের পিপি ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালের ১৩ জুলাই শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সখীপুরের মো. লেহাজুদ্দিনের মেয়ে লিজা আক্তার ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন আসামিরা। নিহত লিজা উপজেলার ১নং সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ২৩ জুলাই নিহত স্কুলছাত্রীর বাবা মো. লেহাজুদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় দুজনকে আসামি করে মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD