মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির সম্মানে অনন্য এক নজির স্থাপন করেছে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স।

এবারের বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে তাদের অফিসিয়াল দলের জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই স্মরণীয় জার্সিটি প্রকাশ করবে।’

দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।

এখানেই শেষ নয়। দলটি নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানও না করার ঘোষণা দিয়েছে। এর পরিবর্তে ফেসবুক পেজে জার্সি উন্মোচন করবে বলে জানানো হয়েছে।

দলটির ফেসবুক পোস্টে বলা হয়, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি আনভেইল করা হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD