শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :

শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধানের শ্রদ্ধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মরহুম নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের সার্বিক কল্যাণ ও অগ্রগতি প্রার্থনা করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকেই জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে মাজার প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। জিয়ারত শেষে জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাজার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD