বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শহীদ ডা. মিলনকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

শ্রদ্ধা-ভালোবাসায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস পালিত হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকেই ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষকলীগ, বাংলাদেশ যুবলীগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণ শাখা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং শহীদ ডাক্তার মিলনের পরিবারবর্গ।

ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের সমাধিতে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের ফলে সমগ্র সমাধি ফুলে ফুলে ভরে উঠেছে।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিঝরা উত্তাল দিনে ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে এরশাদের পেটোয়া বাহিনীর গুলিতে শাহাদাত বরণ করেন ডা. শামসুল আলম খান মিলন। ডা. মিলনের আত্মত্যাগের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন বেগবান হয়। গণআন্দোলনের মুখে স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD