শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাকিবকে ক্রাশ খেয়ে বিয়ে করিনি: বুবলী 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। দুজনে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী।

সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বুবলী। তার কাছে জানতে চাওয়া হয়— বুবলীর প্রথম ক্রাশ কে ছিলেন? প্রশ্নোত্তরে বলেন, আমার জীবনে কোনো ক্রাশ নেই। আমি কখনো কোনো টিভিতে বা অন্যকিছুতে কাউকে দেখে ক্রাশ খাইনি। এক কথায় ক্রাস খাওয়া, ওয়াও— এগুলো আমার মাঝে আসেনি।

শাকিবের সঙ্গে বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা ব্যক্তিজীবনের ইস্যু ছিল। তবে ক্রাশ খেয়ে নয়।

তারকাখ্যাতি কেমন উপভোগ করছেন, এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, ভীষণ উপভোগ করি। আমার ভক্তদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি যে, তারা এত ভালোবাসা দিচ্ছে আমাকে। দিন দিন ভালোবাসাটা বেড়েই যাচ্ছে। আমরা কোথায় গেলে, তারা (ভক্ত) অনেক মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করে। এটা উপভোগ করি।  এতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা বেড়ে যায়।

বাংলাদেশের কোন জায়গায় যেতে পছন্দ করেন? এমন প্রশ্নোত্তরে বুবলী বলেন, আমার দেশের সব জায়গা ভালো লাগে। তবে এখন যদি জানতে চাওয়া হয় তা হলে কক্সবাজার। সাগর আর পাহাড়ের মধ্যে সব থেকে ভালো লাগে পাহাড়। পাহাড়ে গেলে অনেক শান্ত লাগে। খুব ভালো লাগে। সমুদ্রকে ব্যক্তিগতভাবে অহঙ্কারি মনে হয়। আমি জানি, অনেকের সমুদ্র ভালো লাগে। কিন্তু সমুদ্র অনেক গর্জন করে। এ জন্যই কম পছন্দ হয়।

 

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD