শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাকিবের উদ্দেশ্যে বুবলী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। এই তারকা জুটি ভালোবেসে ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন।
তাদের মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা এখনও অস্পষ্ট।
শাকিবের দাবি- তারা আর একসঙ্গে নেই, তাদের মধ্যে কোনও ধরনের সম্পর্ক নেই। তবে বুবলীর কথা ভিন্ন।
সম্প্রতি অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে শাকিবকে উদ্দেশ্য করে বুবলী বলেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি!’
কয়েকদিন আগেই ‘প্রিয়তমা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে জয়ের মুখোমুখি হন শাকিব। সেসময় নানা বিষয় নিয়ে কথা হয় তাদের। আর এবার জয়ের সঙ্গে কথা বললেন বুবলী।
শাকিবকে শেষবারের মতো অনুরোধ করে কাঁদতে কাঁদতে বুবলী বললেন, আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার করে, ব্লেইম-গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই।
যোগ করে বুবলী বলেন, আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। তারপরও আমি চেষ্টা করেছি, সব কিছু ঠিক করার। কিন্তু কিছুই হয়নি। আমি চাই, আপনি নিজের মতো ভালো থাকুন। তবে আমাকে আর আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন।
এই চিত্রনায়িকা বলেন, এত অপরিচিত হয়ে গেলেন আপনি! আপনি আমাকে খুব ভালো করে চেনেন আপনি। কেন এগুলো করছেন, আমি জানি না। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে, সেটা নিজের মতো করে নিন। অসম্মান নিয়ে আমি কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সব সময় বলেন, শেহজাদের মা বা আপনার ওয়াইফকে আপনি সম্মান করেন। কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যে কাজগুলো করছেন, সেটা কি ঠিক হচ্ছে? একটা রুমে, একা বসে একটু চিন্তা করবেন; শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD