শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাকিবের ‘প্রিয়তমা’য় শাহরুখ-সালমানদের ফাইট ডিরেক্টর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

সুপারস্টার শাকিব খানের ঈদের ছবি ‘প্রিয়তমা’র শুটিং একেবারে শেষ দিকে। ইতোমধ্যে দৃশ্য ও অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে। জানা যায়, ছবির অ্যাকশন দৃশ্যগুলো পরিচালনা করছে রাজেশ কান্নান। যিনি বলিউডের শাহরুখ খান, সালমান খানদের ছবিতে ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
রাজেশ কান্না ভারতীয় অ্যাকশন ডিরেক্টর। এর আগে তিনি চেন্নাই এক্সপ্রেস, ওয়ানডেট, ডাবাং, সিংগাম -এর মতো ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। একাধিক তামিল ছবির দুর্দান্ত অ্যাকশন দৃশ্যেও তিনি পরিচালনা করেন। শাকিব খানের শিকারী, নবাব, চালবাজ ছবিগুলোতেও তিনি কাজ করেছেন।
প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ জানান, প্রিয়তমা নির্মাণে কোনো ত্রুটি রাখছেন না। এ কারণে ভারতীয় অ্যাকশন ডিরেক্টর রাজেশকে নিয়েছেন। ইতোমধ্যে অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ। বর্তমানে চলছে গানের শুটিং। আগামীতে সপ্তাহে ছবির লুক টিজার করা হবে।
প্রিয়তমা’র শুটিং শেষ না হলেও এর মধ্যে চলছে হল বুকিং! সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি মুক্তির দুই সপ্তাহ আগেই ‘চড়া মূল্যে’ বুকিং শুরু হয়েছে। নির্মাতা জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে।
সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, ইতোমধ্যে রাজ সিনেমা হল (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), আশা সিনেমা হল (মেলান্দহ, জামালপুর)সহ আরও বেশকিছু সিনেমা হল হাই রেন্টালে ‘প্রিয়তমা’ বুকিং করেছে। ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরা জানান, এসব হলগুলো অতীতে এত টাকা দিয়ে কোনো ছবি নেয়নি।
হিমেল আশরাফ বলেন, সিনেমা হল মালিকদের এমন আগ্রহ আমাদের সবাইকে বিস্মিত করেছে। আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশী সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে। হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।
‘প্রিয়তমা’ রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD