শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাকিবের সংসারে ফেরা নিয়ে মুখ খুললেন অপু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।

এ সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। বিচ্ছেদের পর এ জুটির মাঝে দূরত্ব তৈরি হয়েছিল।
তবে সেই তিক্ততা ভুলে সম্প্রতি পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে দেখা যায় তাদের। এই কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও শাকিব-অপু।

গেল ২৭ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন শাকিব-অপু। তারপর কলকাতায় উড়ে গেছেন অপু বিশ্বাস। কারণ পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অপুর ‘লাল শাড়ি’ সিনেমাটি। এরই ফাঁকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে কেমন সময় কাটালেন? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, বাবা-মাকে একসঙ্গে পেয়ে সে (জয়) তো খুব খুশি। সকালেই ঘুরতে বেরিয়ে পড়ত। মাঝে মধ্যে একটু বায়না করত। যা দেখছে, তাই কিনবে। তখন একটু শাসন করতে হয় আর কি, বাচ্চা তো।

আবারো কী শাকিবের সঙ্গে সংসার করবেন? জবাবে অপুর ভাষ্য, আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবনে কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, তা এখনই বলতে চাই না। পরবর্তীতে যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD