শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাকিব খানের বাড়িতে হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের পুবাইলের বাড়িতে হামলা হয়েছে। একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন, বাড়িটির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম।

তিনি বলেন, রাত দেড়টার দিকে হঠাৎ হানা দেয় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজন পুবাইল থানায় খবর পাঠায়।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, হামলার বিষয়ে বিস্তারিত কিছুই জানতে পারিনি। আমরা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। গুরুত্বের সঙ্গে দেখছি বিষয়টি।

প্রসঙ্গত, ওই বাড়িতে এসি, জেনারেটরসহ অনেক মূল্যবান আসবাব রয়েছে। বাড়িটি শ্যুটিংয়ের কাজেও ব্যবহার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD