বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শান্তিচুক্তি আলোচনায় মোজতবা খামেনি ভূমিকা রাখছেন : ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তিচুক্তি আলোচনায় ইরানের সর্বোচ্চ মোজতবা খামেনিও ভূমিকা রাখছেন।

পড ফোর্স ওয়ান নামের একটি পডকাস্টে ট্রাম্প বলেন, আমি মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চাই। পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপর নির্ভর করে কোনো এক সময় হয়তো আমাদের দেখা হবে।

ট্রাম্প আরও স্বীকার করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল।

তিনি বলেন, হ্যাঁ, কথা হয়েছে। আমি বলবো না যে আমি রাগান্বিত ছিলাম, তবে লেবাননে তার অব্যাহত সামরিক তৎপরতা আমাকে কিছুটা বিরক্ত করেছে।

তবে একই সঙ্গে ট্রাম্প বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, রোববার রাতে ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তুমি পাগল হয়ে গেছ। আমি না থাকলে এখন তুমি জেলে থাকতে। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই ঘটনার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করছে।

অ্যাক্সিওসের এই প্রতিবেদন ইসরায়েলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD