স্টাফ রিপোর্টার : রাজধানীর শান্তিনগর এলাকায় একটি গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২ টা ২৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাসুদ রিবেন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাকরাইলে একটি গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দশটি ইউনিট গিয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।