বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শারীরিক উপস্থিতিতে ২০ মাস পর চলছে সুপ্রিম কোর্টের বিচার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

মহামারি করোনাভাইরাসকে কেন্দ্র করে প্রায় ২০ মাসের বিরতির পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল থেকে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে বিচারকার্য শুরু করেন।

এর আগে ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তি দেয় কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেন যে, ১ ডিসেম্বর (বুধবার) হতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করত, শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রসঙ্গত, এর আগে করোনা মহামারিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আপিল বিভাগ ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পাপাশাপাশি হাইকোর্টের সীমিত সংখ্যক বেঞ্চে শারীরিক উপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম চলছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD