বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শার্শা সীমান্ত থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ নিয়ে গেছে বিএসএফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

যশোরের শার্শা সীমান্ত থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকাল ১০টার দিকে শার্শার শিকারপুর-ধান্যখোলা সীমান্তের বিপরীতে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। ভোরের দিকে তাকে গুলি করে হত্যা করা হয় বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা কৃষক আলমগীর হোসেন জানান, তারা সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান ভারত সীমান্তের কাটা তারের বেড়ার পাশে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। কিছুক্ষন পরে বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। এলাকার লোকজনের ধারনা নিহত যুবক চোরাচারালানির সাথে জড়িত থাকতে পারে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা ক্যাম্পের ইনচার্জ সুবেদার শহিদুল ইসলাম বলেন, ‘২৭ নং পিলার থেকে ২০০ গজ দুরে ভারতীয় কাঁটাতারের নিকট একটি লাশ পড়ে ছিল। তবে লাশটি কোন বাংলাদেশির না ভারতীয় তা জানা যায়নি। এলাকার কেউ দাবি করেনি তাদের কোন স্বজন নিখোঁজ হয়েছে। লাশটি বিএসএফ নিয়ে গেছে।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধারের জন্য গিয়েছিলেন। কিন্তু লাশটি ভারত অংশে পড়ে থাকায় বিএসএফ সদস্যরা নিয়ে যায়। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় তা সনাক্ত করা সম্ভব হয়নি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD