শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া বিরোধী দল অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি হরমুজ প্রণালি পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছর বয়সি বৃদ্ধাকে জীবিত উদ্ধার

শাহজালালে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

হযরত শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার তৎপরতায় পৌনে ৪ কোটি টাকার অধিক মূল্যমানের বিদেশি মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌনে ৪ কোটি টাকার অধিক মূল্যমানের সৌদি রিয়াল, ইউরো, পাউন্ড ও থাই বাথ জব্দ করা হয়।

ব্যাংককগামী বিএস-২১৭ ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড ও ৭ হাজার ৮৪৯ থাই বাথ জব্দ করা হয়।

যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।
এ ছাড়া আল আমিন মোল্লা নামে অপর একজন যাত্রীর লাগেজ থেকে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।

দুজন বর্হিগামী যাত্রীর কাছ থেকে জব্দকৃত বিদেশি মুদ্রার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় সর্বমোট ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা।

এ ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD