বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শাহজালাল বিমানবন্দরের টয়লেটে মিলল ২ কেজি সোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে দুই কেজি ১০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ভেতরে টিজিআর গুদামের নিকট টয়লেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টিজিআর গুদামের নিকট টয়লেটে অভিযান চালানো হয়। এ সময় টয়লেটের পানি নির্গমন পাইপের মুখ থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ডিম্বাকৃতির নীল রঙের স্কচটেপে মোড়ানো সোনার তরল পেস্ট করা সোনা উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার ওজন প্রায় দুই কেজি ১০০ গ্রাম। বিশেষজ্ঞদের মতে পেস্ট করা সোনা থেকে তরল বাষ্পীভূত হলে প্রতি ১০০ গ্রাম সোনা থেকে ৯.৫০-১০ গ্রাম ওজন কমে যেতে পারে। এ ক্ষেত্রে জব্দকৃত সোনার ওজন কমে আনুমানিক ১ কেজি ৮৯০ গ্রাম হতে পারে, যার আনুমানিক বাজারদর প্রায় ১ কোটি ৮৯ লাখ টাকা। উদ্ধার করা সোনাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ থেকে রায়হান রাকিব ঘটনা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD