মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর নামাজ পড়লেন তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে দরগাহ মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কর্নেল আতাউল গনি ওসমানীসহ মাজার এলাকার কবর জিয়ারত করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পবিত্র এশার নামাজ আদায় ও পরবর্তীতে ওসমানীর কবর জিয়ারত করেন।

এরপর তিনি হযরত শাহপরাণ (র.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।

তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত সাড়ে ৮টার দিকে তিনি শাহজালাল (র.) মাজারের উদ্দেশে রওনা হন এবং ৮টা ৫০ মিনিটের পর মাজার এলাকায় পৌঁছান।

এ সময় রাস্তার উভয় পাশে হাজারো মানুষ জড়ো হন এবং তাকে স্বাগত জানান। তারেক রহমানও সবার উদ্দেশে হাত নেড়ে সালাম জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD