শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ সালমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের আড়াইশ কোটি রুপি বাজেটের ‘জওয়ান’ সিনেমার প্রথম ঝলক। এরই মধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।
শুধু তাই নয়, সেই ঝলক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড ভাইজান সালমান খান। ক্যাপশনে লিখেছেন, ‘পাঠান’ ‘জওয়ান’ হয়ে গিয়েছে। অসাধারণ ট্রেলার, ভালোবেসে ফেললাম। এটি এমন একটি সিনেমা যা আমাদের থিয়েটারে গিয়ে দেখতে হবে। আমি নিশ্চিতভাবে এই সিনেমা মুক্তির প্রথম দিনেই দেখব।’
সালমান খান কিং খানকে ‘ভাই’ সম্বোধন করে শাউট আউট দেওয়াতে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়লেও খুব খুশি শাহরুখ ভক্তরা।
চলতি বছরের শুরুতে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। পাঠান সিনেমায় শাহরুখের সঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা যায় সালমানকে। আবার সালমানের ‘টাইগার থ্রি’তে দেখা যাবে শাহরুখকে। করণ-অর্জুনের মধ্যে সব মান অভিমান মিটে গিয়েছে অনেক আগেই। আর সে কারণেই এভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর চেষ্টা। করণ-অর্জুনের মতো ‘পাঠান’ ও ‘টাইগার’-এ তাদের কেমিস্ট্রি দর্শকরা খুবই পছন্দ করেছেন
‘জওয়ান’-এ শাহরুখের বিপরীতে থাকছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও আছেন জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। আর সিনেমাটিতে অতিথি চরিত্রে তাক লাগাবেন দীপিকা পাডুকোন। হিন্দি, তামিল ও তেলুগুতে ‘জওয়ান’ সিনেমাটি মুক্তি পাবে এ বছরের ৭ সেপ্টেম্বর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD