শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শাহাজাদপুরে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। বাড়িটি উপজেলার উকিলপাড়া এলাকায়।

র‌্যাব জানায় গতকাল শুক্রবার দিনগত রাতে রাজশাহীতে র‌্যাবের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয়। সেখানে আটক কয়েকজনের তথ্যের ভিত্তিতে শাহজাদপুরে উকিলপাড়ায় অভিযান পরিচালনা করতে গেলে বাড়িটি থেকে র‌্যাব সদস্যদের ওপর গুলি করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় রাত থেকে বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে কিছুক্ষণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে র‌্যাব- ১২।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD