শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও একবার বাড়ানো হয়েছে। সবশেষ আজ শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হয়। নতুন করে ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়লো।

এদিকে ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। তবে কওমি মাদ্রাসা এর আওতায় পড়বে না।

সূত্র : আরটিভি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD