শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিক্ষার্থীদের জন্য খুলল ঢাবির হলের দ্বার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার কারণে টানা দেড় বছর বন্ধ থাকার পর সব বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

আজ রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার কার্ড এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখানোর শর্তে হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে ওঠেন।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বাছির বলেন, প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের জন্য সব ব্যবস্থা নিয়েছি। হলের প্রবেশদ্বারেই রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। ভেতরে ঢোকার আগে তাপমাত্রা মেপে দেখা হচ্ছে।

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গত বছরের ১৮ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। খালি করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও।

আগামী ১৭ অক্টোবর থেকে সব বিভাগ ও ইনস্টিটিউটে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগেই আবাসিক হলগুলো খুলে দেওয়া হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD