শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিক্ষার্থীদের টিকা নিবন্ধনে নতুন নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধনের নতুন নির্দেশনা দেয়া হয়েছে। সুরক্ষা অ্যাপেও যুক্ত করা হয়েছে নতুন ক্যাটাগরি।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেয়ার নির্দেশনা রয়েছে। তাই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা জরুরি। এ লক্ষ্যেই সুরক্ষা অ্যাপে শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেয়া হয়েছে।

এর আগে দেশে করোনা টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের নিবন্ধনের অনুমোদন দেয়া হয়। এরপর পর্যাক্রমে ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়। ২য় দফায় ৪০ বছর, তৃতীয় দফায় ৩৫ বছর, চতুর্থ দফায় ৩০ বছর, পঞ্চম দফায় টিকা নেয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছিল সরকার।

আর ২৩ জুলাই টিকার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD