বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শিক্ষার্থীদের হাফ ভাড়া চেয়ে হাইকোর্টে রিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

সারা দেশে শিক্ষার্থীদের জন্য বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বুধবার (২৪ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিটে আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নৌ মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয় সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

এদিকে প্রজ্ঞাপন জারি করে সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাত্রা ও বিশেষ বাসের ব্যবস্থা করার জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর বকশিবাজার, নীলক্ষেত মোড়, সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এতে যোগ দেন অন্তত ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD