শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিগগিরই ৫-১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রম জোরদারে তাগিদ দিয়েছে সরকার। তাই শিগগিরই ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া। মঙ্গলবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। তিনি স্কুল থেকে নিবন্ধন করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যে ভ্যাকসিনটা নেই, যারা বয়স্ক সেই ভ্যাকসিন থেকে এটি ভিন্ন ভ্যাকসিন। সেই ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে এবং ডব্লিউএইচও’র অনুমোদনও আমরা পেয়েছি। ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই ৫ থেকে ১২ বছর বয়সী ছেলে-মেয়েদের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে। যারা এখনো নিবন্ধন করেনি শিশুদের জন্য, তাদের অভিভাবকরা যেন স্কুল থেকে নিবন্ধন করার ব্যবস্থা অতি দ্রুত নেয়। কারণ এই শিশুর সংখ্যা অনেক, প্রায় দেড় কোটির মতো আছে।

তিনি আরও বলেন, করোনা কীভাবে সংক্রমিত হয় এখন আমরা সবাই জানি। আমাদের টেস্টের সংখ্যা অনেক কমে গিয়েছিল। আমি পরামর্শ দেবো বেশি বেশি করে টেস্ট করবেন। মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন বাংলাদেশের মানুষ যেহেতু ভ্যাকসিনেটেড হয়ে গেছে, চিকিৎসা ব্যবস্থাও ভালো। ফলে সাহসের কারণে মানুষ মাস্ক পরতে চায় না।

এসময় স্বাস্থ্যমন্ত্রী সবাইকে মাস্ক পরার অনুরোধ করেন । বিভিন্ন জেলার প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করেন বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD