শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিমুলিয়ায়-বাংলাবাজার নৌরুটে রাজধানীমুখী মানুষের ঢল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

কঠোর লকডাউনকে উপেক্ষা করে শিমুলিয়ায়-বাংলাবাজার নৌরুট দিয়ে প্রতিদিনের মতো আজও ঢাকায় ছুটছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ। বুধবার (৪ আগস্ট) দুপুরে সরজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

জানা গেছে. বুধবার (৪ আগস্ট) ভোর থেকেই মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রান্তে দক্ষিণবঙ্গের মানুষের উপচে পড়া ভিড়। ঘাটে স্বাভাবিকের চাইতে অনেক বেশি যাত্রী ছিল। এছাড়া পণ্যবাহীসহ ব্যক্তিগত গাড়ি ছিল চোখে পড়ার মতো। কঠোর বিধিনিষেধও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার থামছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ জানান, ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় রয়েছে।

এ নৌরুটে ভোর থেকে যাত্রী ও যানবাহন পারাপারে ১৭টি ফেরির মধ্যে ৪টি রো রো, ৬টি কেটাইপসহ ১০টি ফেরি চলাচল করছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়িসহ প্রায় ২ শতাধিক গাড়ি রয়েছে পারের অপেক্ষায়।

তিনি আরও জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ খুব বেশি। বাংলাবাজার ঘাট থেকে আগত প্রতিটি ফেরিতেই চাপ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD