রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি : রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর লৌহজংয়ের টার্নিং পয়েন্টের প্রবেশ মুখে ডুবোচরে মঙ্গলবার রাতে আটকে যাওয়ায় নৌ-চ্যানেল বন্ধ হয়ে গেছে। এতে বুধবার সকাল থেকে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। বর্তমানে টাগ জাহাজ দিয়ে ডুবোচরে আটকে পড়া ফেরিটি উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।

এমনিতেই গত কয়েকদিন ধরে পদ্মায় প্রবল স্রোত প্রবাহিত হওয়ায় নৌরুটে ফেরি চলাচল মারাত্বকভাবে ব্যাহত হচ্ছিল। বর্তমানে পদ্মা নদীর মাওয়া পয়েন্টে ২ দশমিক ২ মিটার গতিবেগে স্রোত প্রবাহিত হচ্ছে। ফলে বাধ্য হয়ে বিআইডব্লিউটিসি ১৬টি ফেরির মধ্যে ৭টি চালু রেখে সীমিত আকারে যানবাহন পারাপার করছিল।

ঘাট সূত্র জানায়, রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে গম্তব্যে পৌছতে যেখানে এক ঘণ্টা সময় লাগতো, সেখানে এখন দ্বিগুন সময় লাগছে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক হেলাল উদ্দিন জানান, সীমিত আকারে ফেরি চলাচল করায় নৌরুটের উভয়প্রান্তে মঙ্গলবার থেকে কয়েক শতাধিক যানবাহন আটকা পরে পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্য বুধবার সকাল থেকে সকল ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় যানবাহনের সারি আরও দীর্ঘ হচ্ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD