শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শিল্পা শেঠির বাংলোয় চুরি, আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাংলো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই ঘটনায় দুজনকে আটক করেছে মুম্বাই পুলিশ।
প্রতিবেদনে জানা যায়, গেল সপ্তাহে শিল্পার মুম্বাইয়ের জুহুর এলাকার বাংলো থেকে চুরি হয় বেশ কিছু বহুমূল্য জিনিসপত্র। টের পেয়েই দ্রুত স্থানীয় জুহু থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। এরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ।
কে বা কারা শিল্পার বাড়িতে এই ডাকাতি চালাল, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও বৃহস্পতিবার (১৫ জুন) ২ জনকে আটক করেছে পুলিশ। শিল্পার বাড়িতে ডাকাতির ঘটনার ওই ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
কয়েক দিন যাবৎ বলিউড পাড়ায় একের পর এক তারকার বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কারও লকার থেকে উধাও হচ্ছে লাখ লাখ রুপি। আবার কারও বাড়ি থেকে চুরি হচ্ছে বহুমূল্য গয়না।
কয়েক দিন আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশার টাকা চুরি হয়েছিল। সালমান খানের বোন অর্পিতার বাড়ি থেকেও চুরি হয় হীরার গয়না।
প্রসঙ্গত, জুনের ৮ তারিখে জন্মদিন পালন করেছেন শিল্পা শেঠি। বর্তমানে পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD