শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের সভাপতি অমিত হাসান!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা ও সাধারণ সম্পাদক পদে ডিপজল জোট বেঁধেছেন। এরই মধ্যে তাদের প্যানেল প্রস্তুত।

অন্যদিকে, বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচনে অংশ নিচ্ছেন না। নিপুণ আক্তারকে একা করে সরে দাঁড়িছেন তিনি। এতে করে বিপাকে পড়েছেন এই নায়িকা। এবারও তিনি সাধারণ সম্পাদকের পদে লড়বেন। কিন্তু ইলিয়াস কাঞ্চনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে চিন্তিত নিপুণ। হন্যে হয়ে খুঁজছেন নতুন সভাপতি।

এদিকে, চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই শোনা যায়—নিপুণের প্যানেলের সভাপতি হচ্ছেন চিত্রনায়ক অমিত হাসান। এখন প্যানেল গঠনে ব্যস্ত রয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে সংবাদমাধ্যমকে এই অভিনেতা বলেন, কোন পদে নির্বাচন করছি তা এখনও চূড়ান্ত নয়। তবে এবার নির্বাচনে অংশ নিচ্ছি। নিপুণ আমি একই প্যানেলে নির্বাচন করব।

রহস্য জিইয়ে রাখলেও অমিত হাসানের নির্বাচনে আসার সিদ্ধান্তে স্পষ্ট তিনিই হচ্ছেন নিপুণের নতুন সভাপতি প্রার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক তাদের প্যানেলে গুরুত্বপূর্ণ পদের এক প্রার্থীও অমিত হাসান তাদের সভাপতি হওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, অমিত হাসানই হচ্ছেন এবার আমাদের প্যানেলের সভাপতি প্রার্থী। তিনি লড়বেন মিশা সওদাগরের বিপরীতে। মিশা-অমিত দুজনই এর আগে শিল্পী সমিতির দায়িত্ব পালন করেছেন। তবে সভাপতি পদপ্রার্থী প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন নিপুণ।

আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। এদিন এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন প্যানেল গোছানোর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শিল্পীরা। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন প্রযোজক-নেতা খোরশেদ আলম খসরু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD