শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিল্প কারখানা খুলে দিতে মালিকদের অনুরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে উৎপাদনমুখী সব কল-কারখানা দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিকেএমইএ, বিটিএমএ, ঢাকা চেম্বারসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা দ্রুত সময়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে পরবর্তী সিদ্ধান্ত আসবে।বৈঠক শেষে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম

রাইজিংবিডিকে বলেন, কারখানা কবে খুলবে তার নির্দিষ্ট তারিখ আমাদেরকে বলা হয়নি, তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত কল কারখানা খুলে দেওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি। এটি আমাদের আগের প্রস্তাবে নতুন করে আবার বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি গুরুত্ব সঙ্গে দেখা হচ্ছে জানান মোহাম্মদ হাতেম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD