বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শিশুসন্তান মায়ের কাছে থাকবে: হাইকোর্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

দশ বছরের কন্যা সন্তানকে পিতার জিম্মায় দিতে নিম্ন আদালতের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই শিশুকে মায়ের কাছে রাখার আদেশ দিয়েছেন আদালত। তবে বাবা চাইলে সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শিশুর মায়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

মামলার বিবরণে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থী। ২০০৭ সালে তারা বিয়ে করেন। ২০১১ সালে তাদের কন্যা সন্তান হয়। তার বয়স প্রায় দশ বছর। পড়ে স্কুলে। ২০১৯ সালে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। মা থাকেন ধানমন্ডির হাজারীবাগে, বাবা থাকেন গাজীপুরে। শিশু সন্তান ছিল মায়ের কাছে। পরে বাবা মেয়েকে নিজের জিম্মায় নিতে পারিবারিক আদালতে মামলা করেন। আদালত শিশুটিকে প্রথমে মায়ের জিম্মায় রাখার আদেশ দেন গত ১৬ জুন।

পরে ৩০ জুন ওই আদেশ স্থগিত করে পারিবারিক আদালতের দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ বলেন, আগামী ২১ দিন নাবালিকা পিতার হেফাজতে থাকবে। তার মধ্যে মায়ের হেফাজতে থাকবে শুক্র ও শনিবার। বাবা সন্তানের অনলাইনে স্কুলের ক্লাসের ব্যবস্থা করবেন।

বাদী ও বিবাদীর এবং তাদের পিতামাতার বাসার পরিবেশ দেখার জন্য, কার বাসায় কে থাকেন এবং উক্ত বিষয়ে সার্বিক প্রতিবদনের জন্য ২১ দিনের মধ্যে হাজারীবাগ থানার ওসিকে নির্দেশ দেন আদালত।
নিম্ন আদালতের ওই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন শিশুটির মা।

শুনানি শেষে হাইকোর্ট পারিবারিক আদালতের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করে দেন।

একইসঙ্গে স্বাভাবিক কোর্ট খোলার পর বিষয়টি পরবর্তী আদেশের জন্য উপস্থাপন করতে আইনজীবীকে নির্দেশ দেন আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD