মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

শীতের রেসিপি: সবজি ডাম্পলিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

শীতের সময়ে বাজারে হাত বাড়ালেই পাওয়া যায় রকমারি সবজি। এ সবজি দিয়ে তৈরি করতে পারেন মজাদার অনেক খাবার।

সকাল হোক কিংবা বিকালে চায়ের সঙ্গে গরম গরম খেতে পারেন সবজি ডাম্পলিং। খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন এ খাবার।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন সবজি ডাম্পলিং-

উপকরণ

ময়দা দেড় কাপ, লবণ পরিমাণমতো, গাজর কুচি আধাকাপ, ফুলকপি আধাকাপ, পেঁয়াজ কলি ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা চামচ, অরিগানো ১ চা চামচ, তেল ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, টমেটো সস ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ।

প্রণালি

তেলে পেঁয়াজ অল্প ভেজে সব সবজি ও মসলা দিয়ে ভাজুন। এতে টমেটো সস ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন। ময়দায় লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন।

ছোট ছোট রুটি বেলে এর ভেতর সবজির পুর ঢুকিয়ে অপর পাশ আটকে ভাঁজ করে নিন। স্টিমারে ৫ মিনিট ভাপিয়ে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD