শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শুটিং সেটে হঠাৎ উপস্থিত অজগর, হুলস্থুল কাণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ অবলম্বনে সৃজিত মুখার্জি নির্মাণ করছেন ‘ব্যোমকেশ দুর্গরহস্য’। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের একটি জঙ্গলে সিনেমার শুটিং চলে। শোনা গিয়েছিল মৌমাছি-বাঘসহ কিছু হিংস্র কীট-পতঙ্গ এবং পশুর উপদ্রব রয়েছে সেই জঙ্গলে। আর সত্যিই মৌমাছির কামড়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সৃজিত ও তার শুটিং টিমের। এ রকম আর একটি ঘটনা ঘটল ‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’ ধারাবাহিক নাটকের সেটে। নাটকের শুটিং সেটে হঠাৎ করেই ঢুকে পড়ে বিশাল এক অজগর সাপ। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই ফিল্ম সিটিতে ‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’ নাটকের শুটিং চলছিল। যার সীমানা বরাবর রয়েছে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান।

সেখান থেকে সম্ভবত সেটে ঢুকে পড়েছিল অজগর। সম্প্রতি সেই অভিজ্ঞতাই সবাইকে জানিয়েছেন অভিনেতা শক্তি অরোরা। যিনি সেসময় ‘গুম হ্যায় কিসিকি প্যায়র মে’ ধারাবাহিকের শুটিং করছিলেন।

শক্তি অরোরা জানিয়েছেন, সাপটিকে দেখার পর সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দেওয়া হয়। সেখান থেকে বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে আবারো বনে ছেড়ে দেওয়া হয়। মাত্র ১০ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আতঙ্ক যেন কিছুতেই কাটছিল না। কারণ, হাজার হোক অজগর বলে কথা। তার ওপর তাদের বলা হয়েছিল ওই নারী অজগরটি নাকি ১০০-১৫০টি ডিম পাড়েছে।

শক্তি অরোরা বলেন, ‘আমরা জঙ্গল লাগোয়া শুটিং করছিলাম ঠিকই, কিন্তু জঙ্গলের মধ্যে তো করিনি। আমাদের চারপাশে আরও অনেক টিভি সেট ছিল। আর এই প্রথম নয়, এর আগেও আমি একটি হরিণ এবং একটি সাপকে রাস্তা পার হতে দেখেছি।’ এভাবেই আতঙ্ক বুকে নিয়ে মুম্বাই ফিল্ম সিটিতে শুটিং করার কথা জানিয়েছেন শক্তি অরোরা। এর আগেও তারই মতো বহু অভিনেতা ফিল্ম সিটিতে এভাবে বন্যপ্রাণীর হানার কথা জানিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD