বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু চালক নয়, দুর্ঘটনায় পথচারীরও দায় আছে: প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। তবে সড়ক নিরাপদ করতে শুধু চালক নয়, পথচারীদেরও সতর্ক থাকতে হবে।

‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ।’ এই শ্লোগানকে ধারণ করে এ বছর পালন করা হচ্ছে নিরাপদ সড়ক দিবস। সকালে এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সড়ক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। ঢাকার সঙ্গে সারা দেশের ইউনিয়ন পর্যন্ত যোগাযোগ অবকাঠামো নির্মাণে কাজ করা হচ্ছে।

দুর্ঘটনা ঘটলেই চালকের গায়ে হাত না তুলে, ঘটনার প্রকৃত কারণ বের করতে বলেন প্রধানমন্ত্রী। বলেন, সড়ক দুর্ঘটনায় পথচারীরাও অনেকাংশে দায়ী। এক পক্ষের ওপর দায় চাপালে কখনোই সমাধান আসবে না। এছাড়া দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD