শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শুধু ঢাকায় নয়, প্রতি জেলা-ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু ঢাকায় নয়- প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার সকালে আশুলিয়ায় ঢাকা ইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সকাল ৯টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আওয়ামী লীগের আশুলিয়া থানার আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন খান, পাথালিয়া ইউপির চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউপির চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন মাদবর, শিমুলিয়া ইউপির চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. এনামুল হক মুন্সি, যুবলীগের আশুলিয়া থানার আহ্বায়ক মো. কবির হোসেন সরকারসহ সাভার ও আশুলিয়ার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD