শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শুরু হলো চীনা করোনা টিকার প্রয়োগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : দেশে চীনের নভেল করোনাভাইরাস (কভিড-১৯) টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার (২৫ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ, মুগদা ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের পরীক্ষামূলকভাবে এ টিকা প্রদান করা হবে।

পরীক্ষামূলক টিকা প্রদানের পর টিকা গ্রহণকারীদের সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর চীন থেকে পাওয়া উপহারের পাঁচ লাখ ডোজ টিকা আড়াই লাখ মানুষকে দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে চীনের উপহারের এ টিকা ১ হাজার জনকে দেওয়া হবে। এ মুহূর্তে মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী এবং করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে জড়িতদের টিকা দেওয়া হবে।

ডা. মো. নাজমুল ইসলাম আরো বলেন, পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ বাংলাদেশে বিভিন্ন কাজে অবস্থানরত চীনা নাগরিক ও চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ টিকার আওতায় আনা হবে। চীন সরকারের উপহারের পাঁচ লাখ ডোজ টিকায় আড়াই লাখ মানুষকে টিকাদান করা সম্ভব হবে।

গত ১২ মে চীনের দেওয়া উপহারের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD