শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

শুরু হয়েছে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা, রিপোর্ট ৩০ মিনিটে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরসহ দেশের ১০টি জেলায় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর ফলে ৩০ মিনিটেই করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। যার ফি নেওয়া হবে পূর্বের নির্ধারিত ১০০ টাকা। আজ শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এর উদ্বোধন করেন।

মাদারীপুর জেলার সিভিল সার্জন কার্যলয় সূত্র জানায়, প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়া মাদারীপুরে ইতিমধ্যেই শুরু হয়েছে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। স্বল্প সময়ে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের লক্ষ্যে দেশের ১০টি জেলায় একযোগে শুরু হয়েছে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এই পরীক্ষার জন্য ৫০০ কিট হাতে পেয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। আড়াইশ’ শয্যা হাসপাতালের নতুন ভবনে নিচতলায় প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের পরবর্তী ৩০ মিনিটের মধ্যেই এই রিপোর্ট পাবেন রোগীরা। এজন্য একজন মেডিকেল অফিসার, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন পরিসংখ্যাবৃদ বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

আজ শনিবার প্রথম দিনে ১৫ জন আসে করোনা পরীক্ষার জন্য। ১৫ রেজিস্ট্রেশন করলেও অ্যান্টিজেন টেস্ট করা হয় উপসর্গ থাকা চারজনের। অ্যান্টিজেন টেস্টে স্বল্প সময়ে ফলাফলে দেখা যায় তিনজনের নেগেটিভ ও ১ জনের পজিটিভ এসেছে।

মাদারীপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এইচএম খলিলুজ্জামান বলেন, ‘গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী মাদারীপুরে শনাক্ত হয়। এর পরপরই কঠোর অবস্থান নেয় প্রশাসন। আক শনিবার সকাল থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা। এই পরীক্ষার ফি ধরা হয়েছে মাত্র ১শ’ টাকা। যা পূর্বেই নির্ধারিত ছিল।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD