সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

শেখ হাসিনা আবার ফিরে আসুক বিএনপি তা চায় না: ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক বিএনপি তা চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তিনি আবার ক্ষমতায় ফিরে আসুক বিএনপি তা চায় না।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাকেই মূল অগ্রাধিকার দেওয়া উচিত। সংখ্যালঘুদের নিয়ে, গার্মেন্টস নিয়ে এখন নানা ষড়যন্ত্র চলছে। একটা নির্বাচিত সরকার থাকলে এ ষড়যন্ত্র করা যাবে না।

আন্দোলনে ছাত্রদের অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম করলেও আওয়ামী লীগ সরকারকে হটাতে চূড়ান্ত ধাক্কা দিতে পারেনি। শেষ মুহূর্তে শিক্ষার্থীরা সেই অসম্ভবকে সম্ভব করেছেন। গত ১৫ বছরে দেশের সব অর্জন ও প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।

নির্বাচন কমিশন সংস্কার করে আবারও দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থে নির্বাচন চাচ্ছে বিএনপি। রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে নির্বাচিত সরকার প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, সংস্কারের ক্ষেত্রে একটা বিষয়ে ফোকাস করতে হবে। বাকি সংস্কার ও কাজগুলো নির্বাচিত সরকার করবে। বিএনপি নির্বাচিত হলে সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করার কথা পুনরায় বলেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD