ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলেই তাকে গ্রেপ্তার করে রায় বাস্তবায়ন করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ সব কথা জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে।
এ সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য সরকার কয়েক দফা ভারতকে অনুরোধ জানিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।