মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

শেরপুরে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বালিঝুরি রেঞ্জের মালাকুচার বিট অফিসের পশ্চিম পাশে গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আহমেদ আলী শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের মালাকুটা হালুহাটি গ্রামের মৃত সুরহাব আলীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজ ও কাঠ সংগ্রহের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আহমেদ আলী অপর এক ব্যক্তির সঙ্গে সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ একটি বন্য হাতি তাদের ওপর আক্রমণ চালায়। সঙ্গে থাকা ব্যক্তি দৌড়ে পালিয়ে আসতে পারলেও আহমেদ আলী হাতির আক্রমণে গুরুতর আহত হন। পরে বনভূমি থেকে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের বালিঝুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে দুইজন বন্য হাতির আক্রমণের শিকার হন। আহত অবস্থায় আহমেদ আলীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার বিস্তারিত জানার জন্য বনবিভাগের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD