শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া ৩ রাইফেল উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া কারারক্ষীদের ব্যবহৃত তিনটি চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে।

সোমবার দুইটি ও শনিবার (১০ আগস্ট) রাতে সদর উপজেলা পরিষদের গেইটের পাশের ময়লার স্তুপ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, শেরপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে অস্ত্র জমা দেওয়ার অনুরোধ করার পর শেরপুর শহরের খোয়ারপাড় এলাকার এক যুবক দুটি রাইফেল ও একটি ছুরি রাস্তায় পায়। পরে স্থানীয়দের সাথে পরামর্শ করে গতকাল রাতে শেরপুর সেনা ক্যাম্পে এসে অস্ত্রগুলো জমা প্রদান করে।

অপরিদকে জেলা আনসার ভিডিপির সদস্যরা ১০ আগষ্ট শেরপুর সদর উপজেলা পরিষদ গেইটের পাশে ময়লা আবর্জনা স্তুপ থেকে বস্তায় মোড়ানো অবস্থায় একটি অস্ত্র পড়ে রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি চাইনিজ রাইফেল উদ্ধার করে। পরে ১১ আগস্ট
রোববার দুপুরে উদ্ধারকৃত রাইফেলটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট করে। ওই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার থেকে কিছু সংখ্যক অস্ত্র খোয়া যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD