শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রাওয়ালপিন্ডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরো ১৪৩ রান। অন্যদিকে পাকিস্তানের প্রয়োজন ১০ উইকেট। পঞ্চম দিনে এই রান তোলা মোটেও সহজ কাজ হবে না। পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা আছে। তাতে কমে আসতে পারে দিনের মোট ওভারের সংখ্যা। সবমিলিয়ে শেষদিনে রোমাঞ্চের অপেক্ষায় রাওয়ালপিন্ডি।

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। ৩১ রান নিয়ে উইকেটে আছেন জাকির হাসান। অপর অপরাজিত ব্যাটার সাদমান ইসলামের সংগ্রহ ৯ রান।

১৮৫ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। বিশেষ করে জাকির হাসান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তাতে এখনও পর্যন্ত সফল এই ওপেনার। ইনিংসের বয়স ৭ ওভার, এরই মধ্যে জাকিরের ব্যাট থেকে এসেছে ২ চার আর
২ ছক্কা। সবমিলিয়ে তিনি এদিন ব্যাটিং করেছেন ১৩৪ স্ট্রাইকরেটে।

অপর প্রান্ত থেকে জাকিরকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাদমান। তিনি দেখে-শুনে টেস্ট মেজাজেই ব্যাটিং করেছেন। দুই ওপেনারের দৃঢ়তায় জয়ের পথে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। টাইগারদের এমন উড়ন্ত শুরুতে বাধা হয়ে দাঁড়ায় আলোক স্বল্পতা।

চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে যায়। রাওয়ালপিন্ডির আকাশে দেখা যায় ঘনকালো মেঘ, জ্বালানো হয় স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ–উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দেন।

কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। তখনই দিনের খেলা প্রায় ঘণ্টা দেড়েক বাকি ছিল। তবে ভারী বৃষ্টি হওয়ায় আউট ফিল্ডে পানি জমে। বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে আরো বেশ কিছু সময় লাগবে, এ কারণে দিনের খেলা এখানেই শেষ করেন আম্পায়াররা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD