শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শেষ দিনের রোমাঞ্চে জল ঢালছে বৃষ্টি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

অ্যাশেজ সিরিজের ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে আজ রবিবার ক্রিকেট রোমাঞ্চ দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। অস্ট্রেলিয়া এখনো ৬১ রানে পিছিয়ে আছে। তাদের দ্রুত থামিয়ে ম্যাচ জিতে নেওয়ার লক্ষ্য ছিল ইংল্যান্ডের। এতে সিরিজে ২-২ সমতা আসত।
শেষ টেস্ট হয়ে যেত সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’। কিন্তু বেন স্টোকসদের এই ভাবনায় জল ঢেলে দিল বৃষ্টি। আজ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি।
চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ২১৪ রান।
বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি থামছেই না। উইকেট ঢেকে রাখা হয়েছে। মাঝে অল্প সময়ের জন্য বৃষ্টি থামলে আম্পায়াররা মাঠ পরিদর্শনের কথা ভেবেছিলেন, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়। ফলে খেলা শুরু করা সম্ভব হয়নি।
কখন ম্যাচ শুরু হবে সে বিষয়েও এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের জয়ের পাল্লাই ভারী। কারণ তাদের একটি ইনিংস বাকি আছে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিততে হলে বড় রানের লিড তুলে ইংল্যান্ডকে অল আউট করতে হবে। শেষ দিনের দুই সেশনে সেটা অসম্ভব বললেও ভুল হবে না।
কিন্তু ইংল্যান্ড যদি এই ম্যাচ জিততে না পারে, ম্যাচটি যদি ড্র বা পরিত্যক্ত হয়, তাহলে অ্যাশেজ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে বেন স্টোকসদের।
প্রথম তিনটি টেস্টের মধ্যে দুটি জিতেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড জিতেছিল তৃতীয় টেস্টে। ফলে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে প্যাট কামিন্স বাহিনী। চতুর্থ টেস্ট জিততে না পারলে ইংল্যান্ডের পক্ষে অ্যাশেজ জয় সম্ভব নয়। চতুর্থ টেস্ট ড্র হলে এবং শেষ টেস্ট ইংল্যান্ড জিতলে সিরিজ অমীমাংসিত থেকে যাবে। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বর্তমান শিরোপাধারী অস্ট্রেলিয়া অ্যাশেজ নিজেদের কাছে রেখে দেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD