শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শেষ দিনে পাকিস্তানের দরকার ৮৩ রান, শ্রীলঙ্কার ৭ উইকেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে জিততে পাকিস্তানের আর দরকার ৮৩ রান, হাতে আছে ৭টি উইকেট। ১৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেটে ৪৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।
ওপেনার ইমাম-উল-হক ৪৫ বলে ২৫ ও অধিনায়ক বাবর আজম ৯ বলে ৬ রানে অপরাজিত আছেন। সাজঘরে ফিরে গেছেন ওপেনার আব্দুল্লাহ শফিক (৮), তিনে নামা শান মাসুদ (৭) ও নাইটওয়াচম্যান নোমান আলী (০)।
শফিক ও মাসুদকে সাজঘরে ফিরিয়েছেন প্রভাত জয়সুরিয়া, আর নোমান হয়েছেন রানআউটের শিকার।
এর আগে ১৪৯ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৯ রানে। ধনঞ্জয়া ডি সিলভা ৮২ রানের ইনিংস খেলেন। অর্ধশত (৫২) হাঁকিয়েছেন ওপেনার নিশান মাদুস্কা।
৪২ রান এসেছে রমেশ মেন্ডিসের ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে নোমান আলী ও আবরাব আহমেদ তিনটি করে উইকেট লাভ করেন। এই ম্যাচের বিজয়ী দল সিরিজে ১-০ তে এগিয়ে যাবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৪ জুলাই কলম্বোতে শুরু হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD