রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :

শেষ দিন পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকবো: মেজর হাফিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

নতুন দল গঠনের তথ্য সঠিক নয় জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শারীরিক অবস্থার কারণে রাজনীতির ওপর আগ্রহ হারিয়েছি। তারপরও জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকবো।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বনানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতির ওপর আগ্রহ হারিয়েছি। বিএনপির রাজনীতি থেকেও দূরে আছি। শারীরিক অবস্থা ভালো নয় বলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। তথ্যমন্ত্রীর বক্তব্য দৃষ্টিতে এসেছে। আমি কোনো দল খুলছি না। বেগম জিয়া আমার নেত্রী, তিনি বাইরে থাকতে আমার কোনো সমস্যা
হয়নি। বেগম জিয়ার অনুপস্থিতিতে দল থেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে শেষ দিন পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকবো।

মেজর হাফিজ বলেন, আগামী নির্বাচনে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। খুব শিগগিরই রাজনীতি থেকে অবসর নেবো। তবে বিএনপি যদি এবার নির্বাচনে অংশ নেয় তাহলে দল থেকেই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তিনি।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে মেজর হাফিজ বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় নির্বাচন হলে তাতে বিএনপির অংশ নেওয়া উচিত।

নিজেকে দেওয়া বিএনপির কারণ দর্শানোর নোটিশের বিষয়ে তিনি বলেন, ২০২০ সালের ১৪ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ১১টি অভিযোগে। বলা হয়, দলের নির্দেশ ছাড়া সরকারবিরোধী মিছিলে যোগ দেওয়ার কারণে নোটিশ দেওয়া হয়েছে। সত্যি কথা হচ্ছে, শওকত মাহমুদের

সঙ্গে কোনো মিছিলে যোগ দেইনি। তার সঙ্গে কোনো যোগাযোগ আগেও ছিল না, এখনও নেই। তারপরও আমার বিরুদ্ধে অভিযোগ।

তিনি আরও বলেন, চিঠির জবাব দেওয়ার পর আমি জানি না, সে চিঠি গ্রহণ হয়েছে কিনা, না বাতিল হয়েছে। এমন আচরণ আমি ডিজার্ভ করি না। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD