বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বিচার দেখে যেতে চান শিপ্রা: র‌্যাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ ঘটনার সুষ্ঠু বিচার দেখে যেতে চান বলে জানিয়েছেন মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদের সহযোগী শিপ্রা দেবনাথ। র‌্যাবের জিজ্ঞাসাবাদে এ কথা বলেছেন শিপ্রা দেবনাথ।

সোমবার র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

শিপ্রাকে উদ্ধৃত করে র‌্যাবের মুখপাত্র আশিক বিল্লাহ বলেন, শিপ্রা এ মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার চান। আমাদের বলেছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ ঘটনার সুষ্ঠু বিচার দেখে যেতে চান।

এর আগে রোববার কক্সবাজারের রামু থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শিপ্রা জামিনে মুক্ত হয়েছেন। এদিন সিনহার তথ্যচিত্র নির্মাণ কাজের সহযোগী সিফাত কারাগার থেকে মুক্তি পান।

র‌্যাব জানিয়েছে, সোমবার দুপুর দুইটার দিকে সিফাতকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। সিফাত ও শিপ্রা দু’জনই তাদের নিকতাত্মীয়ের বাসায় আছেন। তাদের সঙ্গে র‌্যাব ও তদন্তকারী কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

সিফাত ও শিপ্রা দু’জনের সঙ্গেই র‌্যাবের যোগাযোগ রয়েছে জানিয়ে আশিক বিল্লাহ বলেন, প্রয়োজনের তারা আমাদের সঙ্গেও যোগাযোগ করছেন। আমরাও সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। এমনকী মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আর তারা যদি কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত।

র‌্যাবের তদন্ত দল মনে করছে, সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের আগে এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী সিফাত ও শিপ্রার সঙ্গে বিস্তারিত কথা বলা প্রয়োজন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে মূল তিন অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। সেটি করা হচ্ছে না।

আশিক বিল্লাহ জানান, এর আগে পুলিশ সিনহা হত্যাকাণ্ডের পর টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটিসহ যে তিনটি মামলা করেছিল, সেই মামলাগুলোর তদন্তও র‌্যাব করবে। এ ব্যাপারে আদালতের অনুমতি পেয়েছেন তারা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD