শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

রাঙ্গামাটি, শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাবে জানানো হয়েছ- অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া ঢাকায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আর আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ে ঢাকায় রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়ায় ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহ ও নেত্রকোনায় ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশকি ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আর বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD