বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

শোক দিবসে নড়াইলে এতিমদের জন্য খাবার পাঠালেন মাশরাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নড়াইলে এতিমখানার কোমলমতি শিশুদের জন্য মধ্যাহ্নভোজ পাঠালেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৫ আগস্ট) নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের এতিমখানায় এই মধ্যাহ্নভোজ পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে গতরাতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোকবার্তায় এমপি মাশরাফি বলেন, ‘আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ দিনে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, স্মরণ করছি শহিদ শেখ কামাল, শহিদ শেখ জামাল,শহিদ শেখ রাসেলসহ ১৫ আগস্টের সব শহিদদের।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গিকার হোক, আগস্টের শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করা ‘

এছাড়া সকালে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাশরাফির পক্ষে শ্রদ্ধা জানান লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মশিয়ূর রহমান, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD