মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’ জমির ভাগ পেতে হামলার দায়িত্ব নেন শাহরিয়া জ্বালানির দাম বাড়িয়ে কীভাবে সংকটের অবসান হলো, বিপিসির কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: তথ্য উপদেষ্টা

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয়। তবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে সঞ্জয় দত্তের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। খবর জি নিউজ।

হাসপাতাল থেকে জানানো হয়, শরীরে অক্সিজেনের অভাবের জেরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন এই ৬১ বছরের অভিনেতা। প্রয়োজনীয় চিকৎসা শুরু হয়েছে অভিনেতার। তাকে নন কোভিড ওয়ার্ডেই রাখা হয়েছে। আপাতত তিনি ভালো আছেন বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট সবসময় সঠিক নাও হতে পারে। তাই সঞ্জয় দত্তের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলেই জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD