শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্বাসরুদ্ধকর ফাইনালে রিয়ালকে হারিয়ে রেকর্ড শিরোপা বার্সেলোনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

রেফারি নিয়ে তোলপাড়ই হয়েছিল ম্যাচের আগে। কোপা দেল রে ফাইনাল শুরুর আগে সেভিয়ার প্লাজা নুয়েভায় পুলিশের সঙ্গে সংঘর্ষও হল বার্সেলোনা সমর্থকদের। সেটা ছড়িয়ে পড়েছিল রিয়াল সমর্থকদের সঙ্গেও। উত্তেজনা শেষে মাঠের ফুটবলে বাজিমাত কাতালানদের। এল ক্লাসিকোয় রিয়ালকে ৩-২ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে রেকর্ড ৩২তম কোপা দেল রে জিতল বার্সা।

রিয়াল মাদ্রিদ অবশ্য চলতি মৌসুমে চোটজর্জর দল নিয়ে ভীষণ সংগ্রাম করছে। সেভিয়ায় কোপা ডেল রের এল ক্ল্যাসিকো ফাইনালে দেখা গেল সেই একই চিত্র। খেলার ৯ মিনিটের মাথায় আগে থেকে চোট থাকা ফেরল্যান মেন্ডিকে মাঠ ছাড়তে হয়। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে।

ম্যাচের প্রথম আক্রমণ আসে লামিন ইয়ামালের থেকে। জুলস কুন্ডের দুর্দান্ত একটি হেড ঠেকিয়ে দেন থিবো কোর্ত্তয়া। ২৮ মিনিটে বার্সাকে আর ঠেকাতে পারেনি রিয়াল। লামিনের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে পেদ্রির করা বুলেট গতির শটের নাগাল পাননি কোর্ত্তয়া। দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-০তে এগিয়ে যায় বার্সেলোনা।

৩৫ মিনিটের সময় ম্যাচে সমতা আনার সুযোগ ছিল, গোল দেন জুড বেলিংহ্যাম। কিন্তু এ ইংলিশম্যান অফসাইডে থাকায় গোল বাতিল হয়। গোল হজম করে কিছুটা আক্রমণে উঠার চেষ্টা ছিল লস ব্লাঙ্কোসদের। পাল্টা আক্রমণে দানি ওলমোর কর্নার শটে প্রায় গোল পেয়েছিল বার্সা, বারে লেগে হয়নি সেটা। প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়াল পেনাল্টিও পেয়ে যায়, এবার ভিনিসিয়াস জুনিয়র অফসাইডে থাকায় সেই সুযোগও হারায় রিয়াল। প্রথমার্ধে কোনো দল আর গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে পাল্টে যায় রিয়াল। শুরুতেই একের পর এক আক্রমণে বিপদে পড়ে বার্সা। অবশেষে ৭০ মিনিটে কিলিয়ান এমবাপে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৭৭ মিনিটে কর্নার থেকে চুয়ামেনির হেডে ২-১ গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা।

তবে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি রিয়াল। ৮৪ মিনিটে ফেরান তরেস অসাধারণ শটে ম্যাচে সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে রাফিনহা পেনাল্টি আদায় করতে চাইলেও ভিএআর দেখে রেফারি সিদ্ধান্ত বাতিল করেন। অতিরিক্ত সময়ের ১১৭ মিনিটে জুলস কুন্ডের দূরপাল্লার শট কোর্ত্তয়ার হাত ফসকে জালে প্রবেশ করে। আর তাতে শেষ হাসি হাসে বার্সেলোনা।

এই মৌসুমে রিয়ালের বিপক্ষে বার্সার এটি টানা তৃতীয় জয়। এর আগে লা লিগায় ৪-০ এবং স্প্যানিশ সুপার কাপ ফাইনালে ৫-২ ব্যবধানে জয় পেয়েছিল তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD