শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলঙ্কা পৌঁছে গেছে টিম বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন শ্রীলঙ্কায়। রোববার লঙ্কান সময় বিকেল সাড়ে ৩টা (বাংলাদেশে তখন ৪ টা) নাগাদ শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ। শ্রীলঙ্কান এয়ারওয়েজের ঢাকা-কলম্বো ফ্লাইট কলম্বো বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে।

বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে কলম্বোর উদ্দেশ্যে উড়ে যাওয়া বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কার রাজধানী পৌঁছেই টিম বাসে পাল্লেকেল্লের উদ্দেশ্যে যাত্রা করেছে। বাসযোগে কলম্বো থেকে পাল্লেকেল্লে প্রায় তিন ঘণ্টার পথ। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

বাসযোগে টিম হোটেলে চেকইনের পর আগামীকাল (২৮ আগস্ট) শ্রীলঙ্কার মাটিতে টাইগারদের প্রথম টিম প্র্যাকটিস।

উল্লেখ্য, পুরো বহর কলম্বো গেলেও ১৭ জনের বাংলাদেশ স্কোয়াডের দুজন আজ কলম্বো যেতে পারেননি। জ্বরের কারণে দলের সঙ্গী হতে পারেননি লিটন দাস।

এছাড়া পেসার এবাদতের জায়গায় দলে আসা তানজিম সাকিবও রোববার দুপুরের ফ্লাইট ধরতে পারেননি। জানা গেছে, তিনি কলম্বো যাবেন আগামীকাল সোমবার। ওপেনার লিটন দাস জ্বর ভালো হলে তারপর যাবেন বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD